• Wed. Feb 25th, 2026

রবিবার বন্য প্রকৃতির স্নেহ- ছায়ায় বনলতা রিসর্টে অনুষ্ঠিত হয়ে হলো ডিস্ট্রিক্ট 322C3 এর রিজিয়ন কনফারেন্স এবং জোন ওয়ানের গেট টুগেদার অনুষ্ঠান।

BySS Bangla News

Feb 24, 2026

সর্বমোট 11 টি ক্লাব নিয়ে গঠিত রিজিয়ন সিক্সের এই কনফারেন্স ও গেট টুগেদার অনুষ্ঠান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পাস্ট ইন্টারন্যাশনাল ডাইরেক্টর মাননীয় লায়ন বিষ্ণু বাজোরিয়া এবং অনুষ্ঠানের চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ মইনুদ্দিন। এছাড়া বহু গুণীজনের উপস্থিতিতে সভাকক্ষ ছিল চাঁদের হাট। গতিশীল জীবনের বর্ণময় প্রত্যেকটি অংশই আজকের সামগ্রিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণে মাননীয় রিজিয়ন চেয়ারপার্সন লায়ন পার্থ দে মহাশয় প্রত্যেকটি ক্লাবের সামগ্রিক পর্যালোচনার নিরিখে ভূয়সী প্রশংসা করেন এবং একটি করে মেমেন্টো দিয়ে হার্দিক শুভকামনা জানান। আর্তমানবতার সেবায় তাঁদের উল্লেখযোগ্য অবদানের কথা অকপটে স্বীকার করে এ বিষয়ে আরও অগ্রণী হওয়ার বার্তা দেন।
মাননীয় পি আই ডি লায়ন বিষ্ণু বাজরিয়া তাঁর বক্তব্যে লায়নিজমের বর্তমান গতিপ্রকৃতি ও রূপরেখার আপডেট দিয়ে প্রতিটি ক্লাবকে আরো বেশি করে অগ্রণী ভূমিকা নেওয়ার আবেদন জানান। চিফ গেস্ট ও বর্তমান ডিস্টিক গভর্নর লায়ন শেখ মইনুদ্দিন তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে সকলকে বিশেষভাবে অনুপ্রাণিত করেন। এছাড়া সারাদিনের কর্মসূচির মধ্যে ছিল হেলথ চেকআপ, আউটডোর গেম, নৃত্য পরিবেশনা, একক সংগীত পরিবেশনা এবং বাউল সম্প্রদায়ের মাটির গান।
সবে মিলিয়ে আজকের রিজিয়ন কনফারেন্স ও জোনাল গেট টুগেদার অনুষ্ঠান মনোমুগ্ধকর হয়ে ওঠে। কনফারেন্সের সামগ্রিক ব্যবস্থাপনাতে যাঁরা দায়িত্ব পালন করেছেন, দিনের শেষে তাঁরাও খুশি হয়েছেন। এভাবেই এগিয়ে চলুক লায়ন্স ক্লাব প্রতিনিয়ত আর্ত পীড়িতের পাশে থাকার অঙ্গীকার নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন