• Sat. Mar 7th, 2026

রাজ্য বার কাউন্সিলের নির্বাচনের প্রার্থী দুর্গাপুর আদালতের আইনজীবী সৌরিন দাস.

BySS Bangla News

Mar 6, 2026

দুর্গাপুর: রাজ্য বার কাউন্সিলের আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সৌরিন দাস। চলতি মাসের ৯ এবং ১০ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল-এর নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুর্গাপুর প্রেস ক্লাবে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নিজের ভাবনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন সৌরিন দাস। তিনি জানান, নির্বাচনে জয়লাভ করতে পারলে আইনজীবীদের স্বার্থরক্ষায় সর্বদা কাজ করবেন এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি জয়লাভ করলে আইনজীবীদের পাশে থাকবো। আইনজীবীদের কাজ করতে গিয়ে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় সাধারণ মানুষেরও নানা আইনি জটিলতার মধ্যে পড়তে হয়। সেই সব সমস্যার সমাধান করার জন্য আমি সর্বদা চেষ্টা করব। আইনজীবীদের পেশাগত নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আদালত চত্বরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দিকেও নজর দেওয়া প্রয়োজন। নির্বাচনে জয়ী হলে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন