মাঘ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই চার দিনের কুম্ভমেলাকে ঘিরে ইতিমধ্যেই তৎপর প্রশাসন।
ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুম্ভমেলা এলাকা ও ঘাট পরিদর্শনে আসেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান রেঞ্জের ডিআইজি অলক রাজরিয়া সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
পরিদর্শনের পর পুলিশ সুপার কামনাশিস সেন জানান,
মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আজ সার্বিক ব্যবস্থাপনার রিভিউ করতেই এই পরিদর্শন।
১৩ তারিখ পর্যন্ত চলবে এই চার দিনের কুম্ভমেলা।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মেলা চত্বর ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে ১০০-র বেশি সিসিটিভি ক্যামেরা,
যার ফুটেজ সরাসরি পুলিশের কন্ট্রোল রুম থেকে নজরদারিতে রাখা হবে।
ইতিমধ্যেই একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে।
যেখানে ভিড় বেশি হওয়ার সম্ভাবনা, সেখানে থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।
যান চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে পুলিশ সুপার জানান,
নো এন্ট্রি ব্যবস্থা রাখা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী।
ভারী যানবাহনের ক্ষেত্রে নো এন্ট্রি কার্যকর থাকবে,
আর ভিড়ের পরিমাণ দেখে টু-হুইলার ও ফোর-হুইলার চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
প্রশাসনের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন—
নির্দেশিকা মেনে চলুন, সহযোগিতা করুন,
যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় ত্রিবেণীর কুম্ভমেলা।

