• Fri. Mar 27th, 2026

রামনবমীতে মন্দিরে মন্দিরে নির্মল মাঝি, প্রচারে নেমে প্রসাদ বিলি

BySS Bangla News

Mar 27, 2026

শুক্রবার রামনবমীর পবিত্র দিনে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস মনোনীত বিধানসভার প্রার্থী নির্মল মাঝি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিজের প্রচার শুরু করলেন। সকাল থেকেই এলাকার বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে পুজো আর্চনা করেন তিনি।

রঘুবাটি এলাকার রাম মন্দিরে প্রথমে পুজো দেন নির্মল মাঝি। সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর কালী মন্দিরে মায়ের চরণে শ্রদ্ধা নিবেদন করে এলাকার মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেন। শেষে শিব মন্দিরে ভোলানাথের আরাধনা করে দিনের পুজোর পর্ব সারেন তৃণমূল প্রার্থী।

প্রতিটি মন্দিরে পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন নির্মল মাঝি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এলাকাবাসীর দাবি-দাওয়া নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

মন্দির কমিটির সদস্যরা নির্মল মাঝিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্মল মাঝি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষের পাশে থাকে। রামনবমীর এই পবিত্র দিনে এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

প্রসাদ বিতরণের সময় স্থানীয় এক ভক্ত জানান, প্রার্থী মন্দিরে এসে পুজো দিয়েছেন, মানুষের কথা শুনেছেন, এটাই আসল গণতন্ত্র। এলাকার উন্নয়নই মূল লক্ষ্য বলে জানান নির্মল মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন