• Fri. Mar 27th, 2026

রামনবমীর আবহে খানাকুলে প্রচারে গতি, র‍্যালিতে পলাশ কুমার রায়

BySS Bangla News

Mar 27, 2026

রামনবমী উপলক্ষে খানাকুল বিধানসভার ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় জমে উঠল রাজনৈতিক প্রচার। জগতপুর, নতিবপুর সহ একাধিক গ্রামে ধর্মীয় উৎসবের আবহেই র‍্যালি ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী পলাশ কুমার রায়। সকালে পূজা অর্চনা দিয়ে দিন শুরু করে তিনি স্থানীয় মন্দিরে প্রণাম জানান এবং এলাকার মানুষের মঙ্গল কামনা করেন।

এরপরই শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রাম পরিক্রমা করেন তিনি। র‍্যালিতে ছিল ঢাক-ঢোল, শঙ্খধ্বনি এবং উৎসবমুখর পরিবেশ, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পথচলতি মানুষদের সঙ্গে কথা বলেন পলাশ কুমার রায়, শোনেন তাদের সমস্যার কথা এবং উন্নয়নের আশ্বাস দেন।

তিনি জানান, মানুষের আশীর্বাদই তাঁর মূল শক্তি এবং এলাকার সামগ্রিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

রামনবমীর এই শুভক্ষণে ধর্মীয় আবেগ ও রাজনৈতিক প্রচার একসঙ্গে মিশে খানাকুলে তৈরি করেছে আলাদা পরিবেশ, যা নির্বাচনের আগে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন