• Wed. Feb 4th, 2026

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

BySS Bangla News

Jan 22, 2026

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে মেয়র গৌতম দেব পুরস্কার বিতরণ করলেন বিজয়ীদের। মেয়র জানালেন এই পুরস্কার দেওয়া আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি মনে করি প্রতিটি খেলার মধ্যে এই ধরনের পুরস্কার খেলোয়াড়দের উৎসাহিত করে। শিলিগুড়ি শহরের বুকে প্রতিটি খেলা একটা আলাদা বৈচিত্র রাখে , বড় বড় ক্রীড়াবিদরা শিলিগুড়ির বুকে জন্মগ্রহণ করেছিলেন। শিলিগুড়ির মতো জায়গায় শিলিগুড়ি শহর অথবা বলতে পারা যায় শহর শিলিগুড়ি বহু স্বনামধন্য খেলোয়ারদের উপহার দিয়েছে । কি ব্যাডমিন্টন, কি টেবিল টেনিস এবং কি ক্রিকেট প্রতিটি জায়গাতেই একেক জন করে দক্ষ খেলোয়াড় পেয়েছে শহর শিলিগুড়ি। মেয়র গৌতম দেব আরো জানান আগামী দিনে শিলিগুড়ির বুকে আরো বহু নাম করা খেলোয়াড় উঠে আসবে। যা আমাদের জন্য অনেক বড় দৃষ্টান্ত। এবং উৎসাহিত করবে সেই সমস্ত ক্রীড়া প্রেমীদের যারা আগামী দিনে বড় বড় খেলা মঞ্চস্থ করার জন্য উৎসাহ এবং উৎসাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন