• Mon. Feb 9th, 2026

শীতলকুচির চারুলতা ফার্মেসি এবারে পঞ্চাশ বছর পালন করল।

BySS Bangla News

Feb 4, 2026

প্রজাতন্ত্র দিবসের দিন যারা পালন করল ৫০ বছর। চারুলতা ফার্মেসির কর্ণধার দুলাল সাহা এবং তার স্ত্রী ডলি সাহা দুজনে মিলে ১০০ জন দুস্থ মানুষের হাতে তুলে দিলেন কম্বল এবং মিষ্টির প্যাকেট। দুলাল সাহা জানালেন ৫০ বছর খুব একটা সোজা ব্যাপার না। খুব একটা সহজ ও না, আমার এই ওষুধের দোকানের ৫০ বছর পূর্ণ হল এবার। এর জন্য কৃতিত্ব প্রাপ্য আমার দোকানের কর্মচারীদের এবং শীতলকুচির মানুষের। তাদের ভালোবাসা এবং বিশ্বাস আমাকে আজকে এই জায়গাটায় এনে দিয়েছে। আমার বিশ্বাস আমি আরো এগিয়ে যেতে পারবো। দুলাল সাহা আরও জানালেন আমি বর্তমানে শিলিগুড়িতে থাকি তাও আমার এই দোকানের ৫০ বছর রীতিমত গর্ব করার বিষয়ই বটে। সবাইকে নিয়ে চলতে পেরেছি সবাইকে সাহায্য করতে পারছি এবং সবার জন্য খাবার চাহিদা পূরণ করতে পারছি এটাই আমার কাছে অনেক জানালেন তিনি। তিনি আরো জানালেন আমি চেষ্টা করব ভবিষ্যতে দুস্থ মানুষের হাতে ওষুধ তুলে দেওয়ার, যেটা তাদের রীতিমত প্রয়োজন। তবেই বুঝবো আমার দোকানের ৫০ বছর আমার চারুলতা ফার্মেসির ৫০ বছর সার্থক হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন