তবে বিক্রেতারা জানিয়েছেন এখনই চিন্তার কোন কারণ নেই শীতের সবজি আবার নতুনভাবে আসবে। এখন তো সারা বছরই সবজি পাওয়া যায় জানিয়েছেন বিক্রেতা গোপাল দাস। কাজেই চিন্তার কিছু নেই, আর শীত এত তাড়াতাড়ি কমবে না, ঘুরেফিরে আবার আসবে। আর একটা মরণ কামড় দেবে। আর সবজিও আসবে, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে এখনো শীতের সবজির রম রমা বাজার। কোনটাই কমেনি, শীতের সবজির জনপ্রিয়তা বাজারে একটা আলাদাভাবে আছে। আর বিক্রেতারা সেটাই মূলধন হিসেবে ধরেন। আর উত্তরবঙ্গের শীতের সবজির একটা চাহিদা আছে। সেটা অস্বীকার করার উপায় নেই। শাকসবজি থাকবে আর শীতের সবজি থাকবে। জানালেন এক বিক্রেতা

