• Mon. Feb 9th, 2026

সরল শিশুরা হারিয়ে দিল পুলিশকে।

BySS Bangla News

Jan 24, 2026

ছাড় পেলেন না থানার আই সি

New notification in settings

May be an image of one or more people, people smiling and text that says 'ব্রেকিং নিউজ।। SS বাংলা NEWS WWW.SSBANGLANEWS.COM সরল শিশুরা হারিয়ে দিল পুলিশকে।'

SS Bangla News

Published byDhananjay Dolui(tooltip)Only people who manage this Page can see who published ·pStrnsoedoim5l5f1c8g4765um5icth00f1290flagl01i30530h8149uh80 ·Vishnupur ·

সরল শিশুরা হারিয়ে দিল পুলিশকে।
ছাড় পেলেন না থানার আই সি
থানায় ঢুকে সরস্বতী পুজোর চাঁদা নিলো তিন শিশু।
পুজোর আগের দিন। হঠাৎই রসিদ হাতে ছুটে এলো তিনটি শিশু।
রসিদে লেখা পুলিশ কাকু ৫০ টাকা”।
কার হাতে সেই রসিদ যাবে, তা শিশুরা হয়তো জানত না। সৌভাগ্যক্রমে সেই রসিদ গিয়ে পৌঁছল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনের হাতে।
শিশুরা জানেই না—যাঁকে তারা আদর করে “পুলিশ কাকু” লিখেছে, তিনিই যে থানার আইসি!
হাসিমুখে রসিদটি হাতে নিয়ে মুহূর্তেই আবেগে ভরে ওঠেন আইসি সৌরভ সেন।
শিশুদের সরলতা, মধুর ব্যবহার আর নিষ্পাপ ভালোবাসা যেন মন ছুঁয়ে যায় সকলের।
কোনো দ্বিধা না করে, হাসিমুখেই চাঁদা গ্রহণ করেন তিনি।
পুজোর আনন্দের আগমুহূর্তে এই ছোট্ট ঘটনাই মনে করিয়ে দিল—
পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্ক শুধু দায়িত্বের নয়,
ভালোবাসা আর বিশ্বাসেরও। আর যিনি চাঁদা দিলেন তিনি জানালেন ওদের নিষ্পাপ মন এবং ওদের কথা সত্যি ছোটবেলার কথা মনে করিয়ে দিল। এত ভালো লাগলো, বলে বোঝাতে পারবো না। আমার জীবনে এটা অন্যতম সেরা ঘটনা থাকবে বলে জানালেন তিনি।💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন