• Tue. Mar 24th, 2026

সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতির নবীনের আজ কলকাতায় বৈঠক?

BySS Bangla News

Mar 24, 2026

প্রার্থী আর কার্যকর্তাদের সঙ্গে বৈঠক আছে। উনি বারবার আসছেন উত্তরবাংলায় আসছেন দক্ষিণবাংলায় এসেছেন। নির্বাচনে দল কে ক্ষমতায় আনার জন্য নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, রাত ১২টা নাগাদ কমিশনের সাইটে বেরোল তালিকা?

যা বলেছে নির্বাচন কমিশন তা প্রতিনিয়ত বেরোবে। যে নাম বাকি আছে সেগুলো ভেরিফিকেশন করে সব ক্লিয়ার করবে। সেই প্রসেসের মধ্যেই আছে। এখন আদালত দেখাশোনা করছে। সেই জন্য ভরসা রাখা উচিত। নিশ্চয়ই সমাধান হয়ে যাবে। ব্যাপারটা এখনো একমাস সময় আছে।

ট্রাইবুন্যাল গঠনের চূড়ান্ত প্রস্তুি কমিশনের, ১৯ অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য অফিস, বাড়ি তৈরির বার্তা, মুখ্যসচিবকে চিঠি ইসির, কর্মী, আধিকারিকদের দ্রুত নিয়োগেরও নির্দেশ?

ঠিক সময় যদি তৃণমূল সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করত, তাহলে এখন নাম বাকি থাকত না। আর এত সমস্যা হতো না। না কর্মচারী দিয়েছে, না অফিসার দিয়েছে, না ম্যাজিস্ট্রেট দিয়েছে। তারা চাইছেও না যে এটা সত্যি সত্যি ভুঁয়া ভোটার তারা বাদ যাক। এখন আদালত নিচে হস্তক্ষেপ করেছেন। নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখছে। সেই জন্য ভরসা আছে সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রধানমন্ত্রী তো বলেছেন, আমরা এবার তথ্যও দেবো । কোন কোন খাতে কত টাকা এসেছে । আমি খড়্গপুরে থাকি, খড়গপুরেও রাজ্য সরকার যে টাকা দিয়েছে সে টাকাও খরচ হয়নি। খড়গপুর স্টেডিয়ামের জন্য ৮ কোটি টাকা এসেছে, ta গায়েব। কমিউনিটি হল তার জন্য টাকা এসেছে গায়েব, জলের জন্য টাকা এসেছে গায়েব। সার্বিকভাবে দুর্নীতি চলছে হিসাবও নেই কাজও নেই টাকা গায়েব । এবারে নির্বাচনে তৃণমূল সরকারকে হিসাব দিতে হবে ।

আজ থেকে ছাব্বিশের বঙ্গযুদ্ধের প্রচারে নামছেন মমতা-অভিষেক। শুরুতেই উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী। আজ চালসায় জনসংযোগ সারবেন মমতা। পাথরপ্রতিমা আজ জনসভা অভিষেকের।

আগে তো মুখে বলে দিতেন ২৯৪ সিট এ আমি আছি, ভোট দিয়ে দিন । এখন বুঝতে পেরেছেন লোকে ভোট দেবে না । ভুয়ো ভোটকে আটকানোর চেষ্টা করছেন । আর বুঝতে পেরেছেন ঘাম ঝরিয়ে ভোটে লড়তে হবে । আমরা মমতা ব্যানার্জিকে আটকেছি । বাকি আমাদের কর্মীরাও লড়াই করে দেখাবেন দম । এখন পাবলিক কার দিকে আছে সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে ।

২৮ মার্চ ভোটের ইস্তাহার বিজেপির। আসছেন অমিত শাহ। মোদীর সেনাপতির হাত দিয়েই ইস্তাহার প্রকাশের পরিকল্পনা। যুবসমাজ ও মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণার সম্ভাবনা।তৃণমূলের দেখানো পথেই বিজেপি?

সার্বিক বিষয় থাকবে বাংলার সার্বিক উন্নতির জন্য যা যা করার দরকার নিঃসন্দেহে করবে ।

Sir ও IPAC মামলা আজ কোর্টে :
কোর্ট বুঝবে । আমি কি বলবো ।

সকালে খড়গপুরে নিজের বাংলো থেকে কলকাতা উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন