• Mon. Mar 30th, 2026

সাপের কামড়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে

BySS Bangla News

Feb 4, 2026

দুর্গাপুর: সাপে কামড়ালো মাধ্যমিক পরীক্ষার্থীকে। নিয়ে যাওয়া হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জানা গেছে গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদি। তার বাড়ি আড়া এলাকায়। মাধ্যমিক পরীক্ষায় তার কেন্দ্র ছিল গোপালপুর উচ্চ বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে সোমবার সকালে কোন সাপে কামড়ায়। তার পরেও সে সাহস করে পরীক্ষা দিতে গেছিল। পরীক্ষা কেন্দ্রে অসুস্থতা বোধ করলে তাকে তড়িঘড়ি প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানেই সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশি পাহারায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে সাপটি বিষধর না নির্বিষ সে বিষয়ে এখনো স্পষ্টভাবে জানা যায়নি। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক সুমিত মাঝি বলেন,”ওই ছাত্রীকে কোন নির্বিষ সাপে কামড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন যে চিকিৎসাধীন রয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার যাতে কোন সমস্যা না হয় সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন