• Wed. Feb 4th, 2026

স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জেরে ১৯ বছরের গৃহবধূর আত্মহত্যা, আরামবাগে চাঞ্চল্য

BySS Bangla News

Jan 22, 2026

হুগলি জেলার আরামবাগে স্বামী-স্ত্রীর পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক ১৯ বছরের গৃহবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিভাইরা কানপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম পিয়া দাস (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে এলাকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পরেই এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো পরিবার ও এলাকা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে শীতের কারণে স্বামী দেরিতে ঘুম থেকে ওঠেন। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী বাড়ি ছেড়ে বাজারে চলে যান। এরপর বাড়িতে একাই থাকা অবস্থায় গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।
কিছুক্ষণ পরে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন