• Wed. Feb 4th, 2026

হরিমোহন কুন্ডু ও গীতা রানী কুন্ডুর আশীর্বাদে অসহায় ও দুস্থ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান ও চক্ষু অপারেশন (ফেকো) পরিষেবার উদ্যোগ ‘আলোর দিশা’।

BySS Bangla News

Jan 26, 2026

গত বছরের মতো এবারও ভবঘুরে ভবন থেকেই শুরু হল এই মানবিক কর্মসূচি। বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য কুমার কুন্ডু ও তাঁর স্ত্রী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ড. তৃপ্তি কুন্ডুর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে কাউন্সিলর ড. তৃপ্তি কুন্ডু বলেন, “আমার স্বামী সব সময় রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। চোখের অপারেশন থেকে শুরু করে নানা সামাজিক কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি সত্যিই গর্বিত।”
উল্লেখ্য, গত বছর এই কর্মসূচির মাধ্যমে মোট ৬৬৩ জনের সফল ফেকো অপারেশন করা হয়েছিল। এ বছর কোনও নির্দিষ্ট টার্গেট না রেখে যতজন প্রয়োজন, সকলের জন্যই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন অচিন্ত্য কুমার কুন্ডু। তিনি বলেন, “যাঁরা আসবেন, তাঁদের সকলেরই চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে।”
মানবিকতার আলো ছড়িয়ে সমাজের অসহায় মানুষদের নতুন করে দৃষ্টিশক্তি ফেরাতেই এই উদ্যোগ—এমনটাই জানিয়েছেন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন