বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ।
মাদ্রাসার পঠনপাঠনের মান উন্নয়ন এবং প্রশাসনিক পরিকাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত হয়ে সঞ্জয় ঘোষ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নতুন কমিটির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি শক্তিশালী ও দায়বদ্ধ কমিটির কোনো বিকল্প নেই।”
সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে বলে আশাপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলে।

