• Fri. Feb 13th, 2026

১০০ বছরে শহরের ঐতিহ্যশালী আনন্দময়ী কালীবাড়ি! বছর ভরে থাকতে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

BySS Bangla News

Feb 13, 2026

আনন্দময়ী কালী বাড়ির ১০০ বছর পূর্তি উপলক্ষে গোটা বছর ধরেই চলবে বিভিন্ন কর্মযজ্ঞ। আনন্দময়ী কালীবাড়ি শুধু শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গ নয় রাজ্যজুড়েই পরিচিত এক নাম। দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে নিজেদের মনষ্কামনা জানাতে ছুটে আসেন। প্রতি অমাবস্যায় মায়ের ঘটা করে কালীপুজো অনুষ্ঠিত হয়, এছাড়া মায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই কালী মন্দিরের অন্দরে রয়েছে নবনির্মিত মা দুর্গার মন্দির। আজ আনন্দময়ী কালী মন্দিরের ১০০ বছর পূর্তি উপলক্ষে, আগত ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় মায়ের উদ্দেশ্যে আরতি করা হয়। আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ তরফ থেকে আরো জানানো হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার কথা চিন্তা করে বর্তমানে তারা সেরকমভাবে অনুষ্ঠান করছেন না। পরীক্ষা শেষ হলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে আনন্দময়ী কালীবাড়ি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে আরো জানানো হয় যে, সারা বছর ধরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে বহিরাগত শিল্পীদের ছাড়াও স্থানীয় শিল্পীরা নিজেদের শিল্পকলা পরিদর্শন করবেন। এছাড়া রক্তদান শিবিরের আয়োজন দুস্থদের মধ্যে জামা কাপড় বিতরণসহ একাধিক কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন