১৫ বছরের কমবয়সিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে সোমবার পাস হলো এই সংক্রান্ত নয়া বিল। এর আগে অস্ট্রেলিয়ার সরকার ১৬ বছরের কমবয়সিদের জন্য টিকটক, এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার জন্য আইন পাস করেছিল। এ বার সেই একই পথে হাঁটছে ম্যাক্রোঁ সরকার। বিলটি নিয়ে অ্যাসেম্বলিতে ভোট হয়। বিলের পক্ষে ভোট দেন ১১৬ জন।

