সিরিজ জয়ের পরের ম্যাচেই ভরাডুবি। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বিপর্যয়। এমনিতে বিশ্বকাপ শুরুর মাত্র দিন দশেক আগে এ হেন হারে টিম ম্যানেজমেন্টের মাথায় আকাশ ভেঙে পড়ার কথা। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই হার নিয়ে বিশেষ চিন্তিতই নয়। বরং হারের পর অধিনায়ক সূর্যকুমার যাদব যা বলে গেলেন, সেটার সারমর্ম হল, নিজেদের চ্যালেঞ্জ করতে ইচ্ছাকৃতভাবে কঠিন পরিস্থিতি তৈরি করেছিল ভারত। আর সে কারণেই এই হার। সোজা বাংলায় বলতে গেলে, ইচ্ছাকৃতভাবে করা ভুলেই হার।

