মালদা জেলার গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের হিন্দু সম্মেলন আয়োজক সমিতি ও সকল হিন্দু সমাজ এর উদ্যোগে শিবাজি নগর এলাকায় বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বক্তব্য রাখেন সনাতনী ধর্ম গুরু হিরন্ময় গোস্বামী। এই সম্মেলন উপলক্ষে একটি বঙ্গ জাগরণী পদ যাত্রা অনুষ্ঠিত হয় । আলমপুর বাস স্ট্যান্ড এলাকায় শিবাজি নগর থেকে এই পদ যাত্রা শুরু হয়ে ৫১২ নং জাতীয় সড়ক ধরে আদিনা পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। আনুমানিক দুই কিলোমিটার এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবে সকল হিন্দু ধর্মাবলী মানুষদের একতা হওয়ার আহ্বান জানানো হয়। হিরন্ময় গোস্বামী বলেন সনাতনীদের একতা হতে হবে। সনাতনীদের একতা হওয়ার আহ্বান জানানো হয়। একতা না হলে ভবিষ্যতে খুব খারাপ অবস্থা হবে। সনাতনীরা কখনো হেরে যেতে শিখেনি। আসলে হিন্দু ধর্মাবলী মানুষ অনেকেই সনাতন ধর্ম কি সেটা জানেন না, চিনেন না।তারা নিজেকে নিজে চিনতে পারছেন না। সনাতনীরা হেরে যেতে পারেন না। হেরে যাওয়ার একটাই কারণ লোভ , সংঘ শক্তি জানেন না। তাই বাংলার মানুষকে জাগরণের জন্য বাংলা হিন্দুদের সচেতন করার জন্য বঙ্গ জাগরণ পদযাত্রা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সনাতনী কি ধর্ম সেটা চেনার জন্য। হিন্দুরা যদি একতাবদ্ধ না হন ২৬ শে দুয়ারে আনন্দ বলে খাদ দাঁড় করিয়ে রেখেছে পিছনে খাদ আমরা একতাবদ্ধ না হতে পারলে সেই খাদে পড়তে হবে।

