• Sat. Mar 28th, 2026

আজ থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা।

BySS Bangla News

Feb 4, 2026

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী, ২রা ফেব্রুয়ারি প্রথম ভাষাসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সমগ্র রাজ্যের পাশাপাশি হুগলি জেলার আরামবাগ মহকুমাতেও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। চাঁদুর হাইস্কুলে তারই ছবি ধরা পড়েছে। সেখানে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার জন্য সিট-বেঞ্চ সাজানো, কক্ষ প্রস্তুত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
এ বছর আরামবাগ মহকুমা থেকে মোট ১৪,৬৯৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মহকুমায় মোট ৩৪টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি প্রধান কেন্দ্রের অধীনে রয়েছে ২২টি সাব-ভেনু। চাঁদুর হাইস্কুল একটি প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে।
এই কেন্দ্রে আরামবাগের চারটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। স্কুলগুলি হল— কালীপুর স্বামীজি হাইস্কুল, নৈসরাই হাইস্কুল, পারুল রামকৃষ্ণ সারদা হাইস্কুল এবং রামমোহন বালিকা বিদ্যালয়। এই কেন্দ্র থেকে মোট ২১৮ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এদিকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, স্মার্ট ওয়াচ সহ কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন