• Mon. Feb 9th, 2026

শিলিগুড়িতে এ রেশন দোকানে লম্বা লাইন।

BySS Bangla News

Feb 4, 2026

বিভিন্ন জায়গায় রেশন দেওয়া হচ্ছে। যদিও সকাল থেকে উপভোক্তাদের অভিযোগ ঠিকমতো রেশন না পেয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন তারা। যদিও যারা রেশন দিচ্ছেন তারা এই যুক্তি মানতে নারাজ। তারা জানিয়েছেন রাজ্য সরকারের নির্দেশমতো যে যে জায়গায় রেশন দিতে বলা হয়েছে সেই সেই জায়গায় রেশন দেওয়া হচ্ছে। এর কোন অন্যথা হয় না। শিলিগুড়ি বিভিন্ন পাড়ায় আজকে সকাল থেকেই দেখা গেল রেশন নেওয়ার জন্য লম্বা লাইন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের বেশি ভিড় দেখা যায় অনেকেই জানিয়েছেন আগের নিয়মের রেশন পেলেই ভালো হতো। অনেক সময় আঙ্গুলের ছাপ না মেলায় রেশন পেতে সমস্যা হচ্ছে আমাদের জানালেন গ্রাহকরা। অনেকেই বলছেন প্রতিমাসে রেশন তুলতে গিয়ে একই সমস্যা তাই একবার হলেই ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন