শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা ও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে, অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স, পশ্চিমবঙ্গ এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সহযোগিতায় শিলিগুড়ির সূর্যনগরের মাইকেল গ্রাউন্ডে এই স্মরণীয় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনে অন্যতম রক্তদাতা অরুনাভ চক্রবর্তী জানান একজন মহান ক্রিকেট খেলোয়ার এর জন্য আমরা যে কিছু করতে পারছি এটাই অনেক। এই দিনে শিলিগুড়িতে মানুষের এগিয়ে আশা অনেক কিছু নির্ভর করে। স্যার ফ্রাঙ্ক ওরেল ছিলেন জেন্টেলমান ক্রিকেটার, তার কথা ইতিহাস এর পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকে আমরা এগিয়ে এসে রক্তদান করছি তার মানে এই যে আমরা স্যার ফ্রাঙ্ক ওরেল এর জন্য কিছু করলাম। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির বহু ক্রিকেট প্রেমী মানুষ এবং অগণিত ক্রীড়াপ্রেমী সমর্থক।

