গাজোল ব্লক ক্যাম্পাসের হেয়ারিং কেন্দ্র ১১৮ ও ১৩০ কেন্দ্রে দুদুমাকার কাণ্ড। হেয়ারিং এ আসা সাধারণ ভোটারদের বিক্ষোভ। তাদের অভিযোগ হেয়ারিং কেন্দ্র থেকে সঠিকভাবে রিসিভ কপি দিচ্ছেন না। একটা কাগজে শুধু সিল , সই করে দেওয়া হচ্ছে। ওই কাগজে কোন নাম ও কোন কিছু লেখা হচ্ছে না। সবাইকে একই ধরনের কপি দেওয়া হচ্ছে। কার কোনটা কপি কি করে বুঝা যাবে। আপলোড হয়েছে কিনা কি করে বুজবো । সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হচ্ছে না বলে তাদের অভিযোগ। এই অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ দেখান খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ তারা নিয়ন্ত্রণে নিয়ে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে স্থলে ছুটে যায় গাজোল ব্লক প্রশাসন। ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন।
দলিলপুর এলাকার পঞ্চায়েত সদস্য কালিম কাউসার বলেন গাজোল ব্লক ক্যাম্পাসে এস আই আর নিয়ে হিয়ারিং চলছে আজ গাজোল ১ নং অঞ্চলের দলিলপুর বুথের মানুষ হেয়ারিং এর জন্য গাজোল ব্লক ক্যাম্পাসের ১১৮ ও ১৩০ একটি অফিস কক্ষে আসেন। এই হেয়ারিং কেন্দ্র থেকে হেয়ারিং এ আসা সাধারণ মানুষদের সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হচ্ছে না। সঠিকভাবে রিসিভ ও আপলোড না করে হেয়ারিং এর নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে। একটি কাগজের টুকুনে ছিল সই দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে কারো কোন নাম নেই, কোন নম্বর নেই। সবাইকে একই ধরনের কপি দেওয়া হচ্ছে। কার কোনটা কি করে বোঝা যাবে। সঠিকভাবে রিসিভ কপি না দেওয়ার অভিযোগ নিয়ে লোকজন ওই হেয়ারিং কেন্দ্রে বিক্ষোভ দেখান। আমরা ব্লক প্রশাসন এর কাছে জানতে গেলে তিনি বলেন এটাতো হওয়ার কথা নয়। সঠিকভাবে রিসিভ কপি দেওয়ার কথা। ব্লক প্রশাসন ঘটনাস্থলে যান। সঠিকভাবে রিসিভ কপি দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন। আমরা চাই সঠিকভাবে হেয়ারিং হোক এবং সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হোক।

