মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে যুব তৃণমূল কংগ্রেসকে যে কর্মসূচি দিয়েছেন তা আরামবাগ ৬ নম্বর ওয়ার্ড কমিটির তত্ত্বাবধানে খেলা হবে, মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। আজ শুক্রবার ছয়ই ফেব্রুয়ারি বিকেল চারটেয় জুবলি পার্ক ময়দানে অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি স্বপন কুমার নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগ শহর আইএনটিটিইউসির সভাপতি শেখ শফিকুল আলম এছাড়াও আরো অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

