একে অপরকে কটাক্ষ ও অভিযোগে জড়িয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, কয়েকদিন আগে গোঘাট এলাকায় তৃণমূলের নাগরিক সংগঠনের পক্ষ থেকে বিজেপি বিধায়ককে ‘মিসিং’ বলে অভিযোগ তুলে থানায় ডেপুটেশন ও মিছিল করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার ১২ সময় মধুসূদন বাগ আচমকাই আরামবাগ থানায় গিয়ে আইসির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথমে এই সাক্ষাতের কারণ স্পষ্ট না হলেও, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
মধুসূদন বাগ জানান, শুক্রবার আরামবাগের সুধানিল সিনেমা হলের সামনে থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে তাঁকে ‘মিসিং’ বলে প্রচার করা হবে। সেই কারণেই আগাম থানায় গিয়ে বিষয়টি জানাতে এসেছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, “আমি বছরে ৩৬৫ দিন আরামবাগেই থাকি। মানুষের মাঝেই থেকে কাজ করি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াই। আমাকে মিসিং বলা সম্পূর্ণ ভিত্তিহীন।”
তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আরামবাগ বিধানসভায় চারটি সিটি তারা হেরেছে। এবার গোটা পশ্চিমবঙ্গ হারানোর ভয়েই এই ধরনের কথা বলছে। তৃণমূলের নেতাকর্মীরা মাথা ঠিক রাখতে পারছে না।”
এদিকে তৃণমূল নেতা অর্ঘ্য কুশারী পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন, “বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায় না। নাটক করে থানায় দারস্ত হওয়া সব লোক দেখানো। উনি ছোটবেলা থেকেই নাকি নাটক করতে ভালোবাসেন, এখনও সেই অভ্যাস যায়নি।”
সব মিলিয়ে ভোটের আগে আরামবাগে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। অভিযোগ-পাল্টা অভিযোগ, মিছিল ও বক্তব্যের মাধ্যমে দু’পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত, যা আগামী দিনে আরও উত্তপ্ত হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক

