পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে বিডিও অফিসে রাজ্যের ঘোষণায় স্বনির্ভর প্রকল্পের সুবিধা নিতে আজ হাজার হাজার মানুষের ভিড়, ভিড় সামলাতে রাস্তায় নামলেন ব্লক সভাপতি। আজ এখানে বেরুগ্রাম,জোতসীরাম, এবং জারগ্রাম এই তিনটি অঞ্চলের মানুষের ফরম দেয়া এবং জমা নেওয়া চলছে। এই তিনটি অঞ্চলের হাজার হাজার মানুষ যুব সাথী ও ভূমিহীন কৃষকদের প্রকল্পের ফর্ম নিতে লাইন দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে লাইন ব্লক অফিস ছাড়িয়ে মেন রাস্তায় পৌঁছে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। আসেন বিডিও পার্থ সারথী দে। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন জামালপুর থানার পুলিশ। এই তিনটি অঞ্চলের মানুষদের অযথা হুরহুরি করতে বারণ করেন। জামালপুর থানা পক্ষ থেকে যথেষ্ট পুলিশি ব্যবস্থা ছিল। দিনে যতই অপপ্রচার করুক না কেন ভোটের আগে মাস্টার ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা সব মহল ই মেনে নিয়েছেন।

