• Fri. Feb 27th, 2026

আরামবাগে তৃণমূলের শক্তি বৃদ্ধি সিপিএম বিজেপি ছেড়ে ১৭০ জন্য যোগদান, নির্বাচনের প্রস্তুতি জোর

BySS Bangla News

Feb 26, 2026

হুগলি জেলার আরামবাগ ব্লকের আজকে ঔঅঞ্চল ও দুটি সংগঠন থেকে সিপিএম এবং বিজেপি ছেড়ে মোট ১৭০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আরামবাগের রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে। নির্বাচনের প্রাক্কালে এই বড়সড়ো যোগদান কে ঘিরে তৃণমূল শিবিরে উৎসাহের
আবহাওয়া তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আরামবাগ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসাকর্মীরা এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সবাই উপস্থিত তৃণমূল নেতৃ বৃন্দ দাবি করেন, রাজ্য সরকারের একাধিক জনমতি প্রকল্পের সুফল পেয়ে সাধারণ মানুষ তৃণমূলে আস্থারাখছেন এবং দলে যোগ দিচ্ছেন। বিশেষ করে লক্ষী ভান্ডার, যুব সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, ও কৃষক বন্ধু প্রকল্পের কথা।

উল্লেখ করে তারা বলেন, এইসব প্রকল্পের মাধ্যমে নারী , যুবক যুবতী, সাধারণ পরিবার সরাসরি উপকৃত হচ্ছেন।

এই নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা, আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, ব্লক সহ-সভাপতি শাহ মোহাম্মদ রফিক , আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ও ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ, আরামবাগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কাকলি রায় ব্যানার্জি, আরামবাগ টাউন সভাপতি রূপক মুখার্জি, গৌরহাটি এক অঞ্চলের অঞ্চল সভাপতি বাবর আলী খাঁ এবং আরান্ডি দুই অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ মনির উদ্দিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকাদের ও এদিনের সভায় দেখা যায়।

সভা মঞ্চ থেকে নেতৃবৃন্দ জানান, আগামী দিনে আরো বহু কর্মী সমর্থক বিভিন্ন সংগঠন, সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। তাদের দাবি, উন্নয়নের ধারেকে এগিয়ে নিয়ে যেতে এবং আরামবাগে সংগঠনকে আরো শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নির্বাচনের আগে এসব কিবৃদ্ধি তৃণমূলের সংগঠনকে আরো চাঙ্গা করবে বলেই মত রাজনৈতিক পর্যপক্ষদের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন