বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। আজ সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খোঁজখবর নিই এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলি। তার দ্রুত আরোগ্য কামনা করি। এই কঠিন সময়ে সর্বতোভাবে পরিবারটির পাশে রয়েছি। আজ হাসপাতালে গিয়ে কাজল রাই কে দেখে ঠিক এই কথাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন এত বড় ঘটনা ঘটে গেছে, তাই ওদের পরিবার এখন সমস্যার মধ্যে আছে। আমি ওদের পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং যা যা প্রয়োজন তা আমরা শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। একটু সময় লাগবে তবে ওর চিকিৎসার পূর্ণ ব্যবস্থা শিলিগুড়ি পুরসভা নেবে। কাজল রাই কে দেখতে এদিন মেয়র গৌতম দেবের পাশাপাশি ছিলেন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন আধিকারিকরা।

