২০১১ সালের রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম এবং শেষ কথা ছিল রাজ্যের উন্নয়ন। উন্নয়নকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত। পৌঁছে দেওয়া ছিল তৃণমূল সরকারের একমাত্র প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে অবিচল থেকে উন্নয়নের জোয়ার বইছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। জামালপুর ব্লক তার ব্যতিক্রম নয়। জামালপুর ব্লকে প্রতিটি অঞ্চলে একের পর এক পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি হচ্ছে।
বিরোধীরা বিরোধিতা করলেও উন্নয়নের সরকারের কোন খামতি নেই। আজ পূর্ব বর্ধমানের জামালপুরের জারগ্রাম অঞ্চলে চকগোপালে প্রতশ্রী প্রকল্প একটি রাস্তা উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল নেতৃত্ববৃন্দ। চকগোপাল পিছ রাস্তা থেকে পাত্র পাড়া হয়ে ভায়া মাঝিপাড়া হয়ে চকগোপাল প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় ১.৯ কিলোমিটার রাস্তা এই প্রকল্প নির্মিত হয়েছে। যার আনুমানিক ব্যয় ১ কোটি কোটি ২০ লক্ষ ৬৭ হাজার টাকা। মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে জুড়ে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। একাধিক পথশ্রী রাস্তা তৈরি করা হয়েছে।

