• Sat. Mar 7th, 2026

থ্যালাসেমিয়া রোগীর সাহায্যার্থে হুগলির আরামবাগের পোড়াবাগান এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল

BySS Bangla News

Mar 6, 2026

থ্যালাসেমিয়া রোগীর সাহায্যার্থে হুগলির আরামবাগের পোড়াবাগান এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। পোড়াবাগান বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়, মেথুল হাটতলা প্রাঙ্গণে বৃহস্পতিবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
জানা যায়, পোড়াবাগান এলাকার এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বাবা-মার উদ্যোগে এবং স্থানীয় তৃণমূল কর্মীদের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। শিশুটির প্রতি মাসেই রক্তের প্রয়োজন হয়। রক্তের জন্য বারবার সমস্যায় পড়তে হওয়ায় ভবিষ্যতে যাতে রক্তের সংকট না হয়, সেই চিন্তা থেকেই কয়েক বছর আগে এই রক্তদান শিবির শুরু করা হয়।
আয়োজকদের দাবি, গত দুই-তিন বছর ধরে এই রক্তদান শিবির নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে গরমের সময় রক্তের সংকট বেড়ে যায়। তাই থ্যালাসেমিয়া রোগীসহ অন্যান্য প্রয়োজনীয় রোগীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিনের রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়া রায়, কাজল রায়, সঞ্জিত পাখিরা, সঞ্জয় খাঁ সহ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। পাশাপাশি এলাকার একাধিক প্রবীণ তৃণমূল কর্মী ও সমর্থকদের সম্মান জানিয়ে তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন