• Fri. Mar 20th, 2026

আশা করেছিলাম এবারে টিকিট পাব এবং সম্মানের সাথে অবসর নেব , কিন্তু সেটা আর হলো না আক্ষেপ রবীন্দ্রনাথ ঘোষের।

BySS Bangla News

Mar 20, 2026

তিনি জানালেন আমি বরাবরই দলের সিদ্ধান্তকে সম্মান করে এসেছি, মান্যতা দিয়েছি, কিন্তু এতটা আশা করিনি। এইভাবে আমাকে সরিয়ে দেওয়া হবে, আমি জন্ম থেকে তৃণমূল কংগ্রেসি, এবং এই দল ছাড়া আমি আর কিছুই বুঝিনা। অন্য কোন দলে যেতেও চাইনা। কিন্তু আমি যতটা করলাম দলের জন্য দল কিন্তু সেই মর্যাদা আমাকে দিল না। আজকে আমার খুব খারাপ লাগছে, এই ভেবে যে দল বুঝলো না আমার গ্রহণযোগ্যতা। দুঃখের সাথে জানালেন রবীন্দ্রনাথ ঘোষ।তিনি আরো জানালেন আমি চেয়েছিলাম ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে জয়ের শরিক হতে কিন্তু সেটা আর হতে দেওয়া গেল না। আমার ভবিষ্যৎ শেষ করে দেওয়া হল জানালেন রবীন্দ্রনাথ ঘোষ। আমি অন্যান্যদের মতো নই যে দলবদল করব। কিন্তু আমার মনে একটা বেদনা থেকে গেল, জানালেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন