• Fri. Mar 20th, 2026

মোটা টাকার মাইনে ছেড়ে দই বড়া বিক্রি করছেন সঞ্জীব দে জানালেন স্বাধীনভাবে ব্যবসা করতেই পছন্দ করি

BySS Bangla News

Mar 20, 2026

ভালো চাকরি করতেন, মাইনেও মোটা পেতেন কিন্তু সব টাকা থাকতো না। তাই চিন্তা করছিলাম অন্য কিছু করতে হবে, হঠাৎ করে দই বড়ার চিন্তা মাথায় এলো সঞ্জীব দে জানালেন আমার একটাই কাজ ব্যবসা করা। এখন আমি এটাই ভাবি। প্রায় বছরখানেক হয়ে আসলো, আমি দই বড়া বিক্রি করছি। এখন আমার আয় ভালোই, জানালেন সঞ্জীব দে। চাকরি করতাম ঠিকই, তবে ভালো লাগত না। এখন বাড়ির সামনে, ব্যবসা করি এখন ভালই লাগে। দই বড়া ৪০ টাকা করে জানালেন সঞ্জীব দে। তিনি আরো জানালেন, আমার কাজ সংসার চালানো, এটা কিভাবে চলবে সেটা আমি ঠিক করব। সঞ্জীব দে আরো জানালেন আমাদের কাজ এবং দায়িত্ব সমানভাবে থাকে সংসারের কাজ, তাই অসুবিধা হয় না। ভালো মতনই কাজ করতে পারি। এই যে দই বড়া খেতে মানুষ আসছেন মানুষ পছন্দ করেন এটাও বা কম কিসের। আমি মনে করি সবার কাজের মধ্যে থাকা উচিত। তবে মানুষের মন ভালো থাকবে। দই বড়া মানুষ ভালোভাবে নিচ্ছেন, শিলিগুড়ি মানুষের পছন্দ আছে। আর এই কাজে আমাকে, সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমার স্ত্রী এবং আমার সন্তান। সেই জন্যই আমি ভালো আছি, জানালেন সঞ্জীব দে। তিনি আরো জানালেন, দই বোরাকে নিয়ে আমার অনেক চিন্তা আছে। দেখা যাক কোনটা কিভাবে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন