• Thu. Apr 2nd, 2026

সামনেই নির্বাচন, আর তার আগেই উত্তপ্ত এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ।

BySS Bangla News

Apr 2, 2026

মঙ্গলবার গভীর রাতে পান্ডুয়া থানা এলাকায় হানা দিয়ে এক যুবককে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার রিভলভার এবং এক রাউন্ড তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম নাজির হোসেন ওরফে লিচু (২২)। তার বাড়ি ভদ্রেশ্বর এলাকায়। মঙ্গলবার মধ্যরাতে পান্ডুয়ার পাটরা ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ সেখানে অতর্কিত অভিযান চালায়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি, হাতেনাতে ধরা পড়ে যায় নাজির।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। কেন এবং কী উদ্দেশ্যে সে মাঝরাতে অস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছিল, কিংবা এই অস্ত্র পাচারের পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আজ, বুধবার বেলা এগারোটা নাগাদ ধৃত যুবককে চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধারকে পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন