শিলিগুড়িতে প্রচারে মেয়র গৌতম দেব, তিনি জানালেন এবারে আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে শান্তি খুঁজে দিয়েছেন। তার প্রকল্পের কথায় শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে আমাকে দায়িত্ব দিয়েছেন, মানুষের ভালো-মন্দ বুঝে নেওয়ার জন্য। আমি সব বুঝতে পারি, মানুষের পছন্দ অপছন্দের কথা মানুষের ভালো-মন্দের কথা। এদিন মেয়র বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সাথে আলাদাভাবে আলাপ করেন, এবং বিভিন্ন প্রচার করেন। মেয়র জানান সামনে আর কয়েকটা দিন আছে, কর্মীদের সাথে পায়ে পা মিলিয়ে আমি বাড়িতে বাড়িতে পৌঁছাতে চাই এবং অবশ্যই আমি ধন্যবাদ দেবো আমার কর্মীদের। যারা দিন-রাত এক করে আমার সাথে সাথে আমার পাশে পাশে একে আমাকে অনেক সাহায্য করে চলেছেন। মেয়র একদিন বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সাথে আলাপ করে তাদের সুখ দুঃখের কথা জেনে সেটা সমাধানের চেষ্টার কথা বলেন। মেয়র আরো জানান আমি সব বুঝতে পেরেছি, বিজেপি শুধু রাজনীতি করছে। কিন্তু তৃণমূল মানুষের ভালো চায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালো চান। তাই এবারে আমি জিতছি আশাবাদী মেয়র

