বৃষ্টিকে উপেক্ষা করে সোদপুর বাজারে পার্থ হাজারি — ছাতা হাতে জনতার মাঝে”
টানা বৃষ্টির মধ্যেও বৃহস্পতিবার সকালে সোদপুর বাজারে হাজির হলেন পুড়শুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভিজে রাস্তায় ছাতা মাথায় দিয়ে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পার্থবাবু। প্রচারে তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্লোগান ও দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
বৃষ্টির মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রার্থীর প্রতি সমর্থনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
পার্থ হাজারি বলেন, “মানুষের পাশে থাকতে গেলে আবহাওয়া কোনো বাধা হতে পারে না। আমরা উন্নয়নের বার্তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, এই ধরনের প্রত্যক্ষ যোগাযোগ তাঁদের ভালো লেগেছে। সব মিলিয়ে বৃষ্টিভেজা সকালেও প্রচারে উচ্ছ্বাসে ভরপুর ছিল সোদপুর বাজার এলাকা।

