• Sun. Sep 20th, 2026

তৃণমূল আমলে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, অজয় রায়ের কাছে রাস্তা সংস্কারের অনুরোধ গ্রামবাসীর।

দিনহাটা মহকুমার বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাউচাপড়া গ্রামের ৭-এর ১২০ নং বুথের একমাত্র প্রধান রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানিয়ে এলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এবার নতুন বিধায়ক অজয় রায়ের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে একাধিকবার মিটিং, মিছিল ও লিখিত অভিযোগের মাধ্যমে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও বছরের পর বছর কেবল আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল বা মোটরসাইকেল নিয়েও চলাচল করা অত্যন্ত কষ্টকর। ইকটু বৃষ্টি হতে না হতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
গ্রামের এক মহিলা জানান, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স নিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে যায়। অনেক সময় টোটোচালকেরাও এই রাস্তায় ঢুকতে চান না। বাধ্য হয়ে বেশি ভাড়া দিতে হলেও অনেক চালক আসতে রাজি হন না, ফলে রোগী ও পরিবারের সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আরেক বাসিন্দার বক্তব্য, বহুবার দাবি জানানো সত্ত্বেও পূর্ববর্তী প্রশাসনের সময় এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। তাই বর্তমানে এলাকার নবনির্বাচিত বিধায়ক অজয় রায়ের কাছে তাঁদের একটাই আবেদন— দ্রুত উদ্যোগ নিয়ে গ্রামের এই দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হোক।
গ্রামবাসীদের আশা, নতুন বিধায়কের হস্তক্ষেপে বহু বছরের অবহেলার অবসান ঘটবে এবং লাউচাপড়া গ্রামের মানুষ একটি চলাচলযোগ্য রাস্তা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন