• Thu. Jul 30th, 2026

বিষ্ণুপুরে রাজনৈতিক ঝড়: গ্রেপ্তার সুব্রত দত্ত, ‘চোর চোর’ স্লোগানে উত্তাল এলাকা

গ্রেপ্তার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওন্দা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত দত্ত, গত ১২ই জুলাই একই মামলায় তার স্ত্রী তথা পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্তকে গ্রেপ্তার করে পুলিশ, জেলা সভাপতি কে লক্ষ্য করে চোর চোর স্লোগান ছোড়া হয় ডিম,

এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজস ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার হলেন তৃনমূলের সদ্য প্রাক্তন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। গতকাল রাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

সূত্রে জানা গেছে চলতি বছর ৩০ মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে পাত্রসায়েরের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক ও তার মা রুম্পা মল্লিক এর বিরুদ্ধে। মৃতা নাবালিকার পরিবার সেসময় পাত্রসায়ের থানায় অভিযোগ জানাতে চাইলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি সুব্রত দত্ত ও তার স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেন বলে অভিযোগ। অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে সেসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার ময়নাতদন্ত না করিয়ে পুড়িয়ে দেওয়া হয় দেহ। রাজ্যে পালাবদলের পর গত ১১ জুলাই অভিযুক্ত রোহিত ও তাঁর মা রুম্পার বিরুদ্ধে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। এরপরই পাত্রসায়ের থানার পুলিশ গ্রেফতার করে ওই দুজনকে। ১১ই জুলাই ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে । জানা গেছে ধৃত ওই ২ জনকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনায় তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত ও তার স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের যোগসাজসের সূত্র হাতে পায় পুলিশ। এরপর ১২ ই জুলাই রাতে পূরবী দত্ত মল্লিককে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। এবং গতকাল রাতে তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেদের বিরুদ্ধে রহস্যমৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করা ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সূত্র মারফত জানা যায় বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় জেলা সভাপতি সুব্রত দত্ত। গতকাল রাতে সুব্রত দত্তের বাবা অসুস্থতার কারণে পাত্রসায়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে রাতের অন্ধকারে সেখানেই তার বাবাকে দেখতে আসছিল এর পরই পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে। আজ যখন পাত্রসায়ের থানা থেকে অভিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি কে পুলিশ বার করে ঠিক তখনই থানার বাইরে একদল জনতা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে। যেহেতু সে পুলিশের গাড়িতে ছিল তাই পুলিশের গাড়ি লক্ষ্য করে জনতার এলোপাথাড়ি ডিম ছোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন