• Wed. Sep 2nd, 2026

গভীর সুন্দর বন বিভাগের বিভিন্ন যায়গায় নদীর বাঁধ ভাঙণ পরিদর্শন করতে স্হানীয় বিধায়ক কে সঙ্গে নিয়ে মন্ত্রী দিপঙ্কর জানা

ভারী বর্ষণে বহু যায়গায় নদীর বাঁধ ভাঙণ শুরু হয়েছে, এবং বহু যায়গায় প্রবল জলের তলায় চলে গেছে বিঘের পর বিঘা জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে সবুজ ফসলের চাষীরা। নদীর ভাঙন পরিদর্শন করতে বের হয়েছে পশ্চিম বাংলা সরকারের সুন্দর বন উন্নয়ন মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার গোসবার রাঙ্গাবেলিয়ার,জতিরামপুর ও বালি এক নাম্বার এবং বালি দুই নাম্বার এলাকায় পরিদর্শন করেছেন। আজ সকালে সরকারি লঞ্চ নিয়ে গোসবার বিধায়ক শ্রী বিকণ নস্কর সহ সরকারি আধিকারিকের নিয়ে পরিদর্শন করতে যান। গভীর সুন্দর বন বিভাগের বিভিন্ন যায়গায় ভারী বর্ষণে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং নোনা জল এলাকায় প্রবেশ করে সবুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে নদী বাঁধ ভাঙণ রোধ ও ভাঙণ রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নদী বাঁধ নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করা এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র নদী বাঁধ ভাঙণ রুখতে যে বাস্তব জনমূখী কর্মকাণ্ড কে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় তা দেখার সুযোগ করে দিয়েছে।কারণ পৃথিবীর বিখ্যাত সুন্দর বন ম্যানগ্রোভ বনাঞ্চল এই এলাকায় রয়েছে।একে রক্ষা করতে ভারত সরকার ও পশ্চিম বাংলা সরকার বদ্ধপরিকর। সেই সঙ্গে গভীর সুন্দর বন এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নদী বাঁধ ভাঙণ রুখতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা।।
তারিখ ০১/০৯/২০২৬, মঙ্গলবার সকাল সাড়ে বারোটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন