বাঁকুড়া জেলার ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে আকুই–ইন্দাস রোডে নাকা চেকিং অভিযান চালানো হয়। এই অভিযানে রাস্তায় চলাচলকারী মোটরবাইক ও চারচাকা গাড়ির চালকদের লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।
পাশাপাশি, যেসব বাইকচালক হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা করা হয়। পথ দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুলিশের এই উদ্যোগ।
পুলিশের এই নাকা চেকিংয়ের মাধ্যমে চালকদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়। নিরাপদে যাতায়াত করতে প্রত্যেক বাইকচালককে হেলমেট পরা এবং গাড়ি চালানোর সময় প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার আবেদন জানানো হচ্ছে।
নিজের নিরাপত্তা নিজের হাতে—ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি

