• Wed. Nov 4th, 2026

সরকারি বিধি মেনে ৯টি দোকান নিয়ে বসছে মেলা, পরিদর্শনে দমকল বিভাগ

*মাথাভাঙ্গা,

আলোর উৎসব দীপাবলি, শব্দের উৎসব নয় – এই বার্তাকে সামনে রেখেই এবার জেলাজুড়ে আতশবাজির মেলা বসছে। তারই অঙ্গ হিসেবে মাথাভাঙ্গা শহরের ঐতিহ্যবাহী মেলার মাঠে আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে আতশবাজির মেলা।

উদ্বোধনের প্রাক্কালে মাঠে এখন সাজো সাজো রব। দোকান তৈরির কাজ প্রায় শেষের পথে, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও গোছগাছের পালা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশিকা ও পরিবেশবিধি মেনেই এবারের মেলা পরিচালিত হবে। শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, বিক্রি হবে শুধুমাত্র পরিবেশবান্ধব ও অনুমোদিত আলোর আতশবাজি। মেলার পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহ সমস্ত সরকারি নিয়ম মেনে দোকান ঘর তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আজ মেলার মাঠ পরিদর্শন করেন দমকল বিভাগের কোচবিহার ও মাথাভাঙ্গার আধিকারিকরা। তারা প্রতিটি দোকান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।

এ বছর মাথাভাঙ্গা মেলার মাঠে মোট নয়টি আতশবাজির দোকান বসছে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই তাদের দোকান তৈরি করে ফেলেছেন।

এ বিষয়ে আতশবাজি ব্যবসায়ী গৌতম দত্ত জানান, “সবকিছু ঠিকঠাক থাকলে সরকারি নিয়ম মেনেই আগামীকাল মেলার উদ্বোধন হবে। আমরা ব্যবসায়ীরা সরকারি সমস্ত বিধি-নিষেধ মেনেই ব্যবসা করব। গ্রাহকদের কাছে অনুরোধ, আপনারা শব্দবাজি বর্জন করে আলোর উৎসবে সামিল হোন।”

এদিকে, মেলা শুরুর আগেই ক্রেতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে বিক্রি শুরু হবে, তা নিয়ে দোকানে দোকানে খোঁজখবর নিতে শুরু করেছেন অনেকেই।

উল্লেখ্য, গত বছরও এই মাঠেই আতশবাজির মেলা বসেছিল এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। এবছরও মেলায় ব্যাপক ভিড় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন