মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি নিয়ে আরও সক্রিয় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইন্দাস থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল ১ কেজি ৫০০ গ্ৰাম গাঁজা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতরাতে ইন্দাসের মির্জাপুর এলাকায় বিশেষ অভিযান চালায় ইন্দাস থানার পুলিশ। একটি দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দোকান থেকে মোট ১ কেজি ৫০০ গ্ৰাম গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে ইন্দাস থানার পুলিশ।
মাদক পাচার ও বেআইনি কারবার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছি ইন্দাস থানার পুলিশ।

