রাজবংশী সমাজের জন্য অত্যন্ত গর্বের খবর! ২০২৬ সালে ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া’ খেতাব অর্জন করেছেন রাজবংশী সমাজের কন্যা নীহারিকা বর্মন। এর মাধ্যমে ২০২৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
নীহারিকার এই সাফল্যে গর্বিত গোটা রাজবংশী সমাজ। তাঁর এই আন্তর্জাতিক যাত্রা আগামী প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশাবাদী সমাজের মানুষ। সকলেই তাঁর আগামী দিনের পথচলার জন্য শুভকামনা ও আশীর্বাদ জানিয়েছেন, যাতে তিনি বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন।
উল্লেখ্য, আজ নীহারিকা বর্মনের গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানালেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত গীতা রায় বর্মন। এই সম্মাননা নীহারিকার সাফল্যের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে।

