• Mon. Nov 23rd, 2026

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরো গতিশীল ও শক্তিশালী করার আহ্বান স্বাস্থ্য কর্মধক্ষ্য মারুফ লস্করের

আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে উস্তির বিজলী কমপ্লেক্সে একটি গ্রামীণ চিকিৎসক ও ডাঃ বাবুদের নিয়ে মিটিং হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর গন স্বাস্থ্য পরিষেবা এবং খাদ্যের কর্মধক্ষ্য মারুফ লস্কর বলেন যে, আমরা যারা গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিসেবা দিই,তারা যেন আরো ভালো পরিসেবা ও উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারেন। কারণ কোন কারণে যদি কোন অসুস্থ্য মানুষ জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিসেবা চায়, তাহলে তার চাহিদা পূরণ করতে সবধরনের চিকিৎসা ব্যাবস্থা থাকতে হবে। সাধারণ মানুষের বিপদে যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে গ্রামীণ ডাক্তারদের উপর আস্থা ফিরে আসবে। যদি কোন প্রসুতি ও সাপে কাটা রুগী হাসপাতালে পাঠানোর আগে যদি প্রাথমিক চিকিৎসা পায় গ্রামীণ ডাক্তারদের কাছ থেকে তাহলে তাদের আত্মনির্ভরশীলতা তৈরি হবে সাধারণ মানুষের। সাধারণ মানুষের আস্থা ফিরে পেতে গ্রামীণ চিকিৎসা পরিসেবা কে আরো গতিশীল ও শক্তিশালী এবং উন্নত মানের করার জন্য সবধরনের উদ্দোগ নিতে অনুরোধ করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আমির হোসেন ব্লক সম্পাদক ও মাহরুফ লস্কর মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর স্বাথ্য ও খাদ্য বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মধক্ষ্য এবং ডাঃ রেজাউল হক হালদার এবং ডাঃ রমেশ মন্ডল এবং আব্দুর হাসান এবং ডাঃ সাহানা ওয়াজ বৈদ্য। এছাড়াও প্রায় শতাধিক গ্রামীণ ডাক্তাররা উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন