• Thu. Nov 26th, 2026

পর্যটনের মানচিত্রে টাকি সহ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র নতুন করে সাজানোর উদ্যোগ, বিনিয়োগের আশ্বাস পর্যটনমন্ত্রীর।

স্যাটেলাইট ইমেজ থেকে পর্যটন কেন্দ্রগুলোকে চিহ্নিত করে আরও উন্নয়ন মুখী
সাড়ে ১২ হাজার কোটি টাকা পর্যটনের বিনিয়োগের কথা ভেবেছে রাজ্য সেগুলো ক্যাবিনেটে আলোচনা হয়েছে ডঃ শংকর ঘোষ

শীতের মিঠে রোদ, নদীর বুকে নৌকাবিহার আর চড়ুইভাতির আনন্দ—শীত পড়তেই পর্যটকদের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর টাকি। ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর পাড়ে অবস্থিত এই ঐতিহাসিক শহর দীর্ঘদিন ধরেই রাজ্য তথা দেশের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। এবার টাকিকে আরও আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। এদিন নতুন সাজে সজ্জিত দিভারা হোটেল শুভ উদ্বোধন করেন
টাকির অন্যতম আকর্ষণ ইছামতি নদী। নদীর একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। নদীতে নৌকাবিহারের মাধ্যমে দুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভিড় করেন। পাশাপাশি রয়েছে শতাব্দীপ্রাচীন জমিদারবাড়ি, ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী ভগ্নপ্রায় স্থাপত্য, মাছরাঙা দ্বীপ এবং গোয়ালপাতা জঙ্গল। গোয়ালপাতা জঙ্গলকে অনেকেই ছোট সুন্দরবন বলেও চেনেন। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ, কাঁকড়া ও নানা ধরনের পাখির সমাহার।

এছাড়াও ইছামতি নদীতে দুই বাংলার প্রতিমা বিসর্জনের ঐতিহ্য টাকির পর্যটনে অন্য মাত্রা যোগ করেছে। বিশেষ করে দুর্গাপুজোর দশমীতে সীমান্তের দুই দেশের মানুষের আবেগ ও সংস্কৃতির মেলবন্ধন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।
সম্প্রতি মানসিংহ রোডের একটি বিলাসবহুল হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান, টাকি সরকারের নজরে রয়েছে। এই ঐতিহাসিক পর্যটনকেন্দ্রকে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তুলতে সরকার উদ্যোগী। আগামী দিনে বিনিয়োগের মাধ্যমে টাকিকে নতুনভাবে সাজিয়ে বাংলার মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, জয়ন্ত কুণ্ডু পর্যটকদের টাকিতে আসার আহ্বান জানিয়ে বলেন, অল্প খরচে ভালো পরিষেবা, প্রাচীন ইতিহাস, নদীর সৌন্দর্য এবং মিনি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ—সব মিলিয়ে টাকি ভ্রমণপিপাসু মানুষের কাছে আদর্শ গন্তব্য।
পর্যটনমন্ত্রীর এই আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন টাকির পর্যটন ব্যবসায়ী মহল। ইতিমধ্যে পর্যটন ক্ষেত্রে সাড়ে বারো হাজার কোটি টাকা দেশ ও বিদেশে বিভিন্ন সংস্থা বিনয়ন করতে চাইছে রাজ্য সরকার এ বিষয়ে কথাও বলছে অন্যদিকে বিগত সরকার পর্যটন নিয়ে বেশি করে উদ্যোগ নেয়ার কথা ছিল কিন্তু সেটা না করে তারা অকর্মণ্যটা করে গেছে আমাদের সরকার উত্তরবঙ্গে আটটি জেলাকে পর্যটন কেন্দ্রের যেসব পর্যটক থেকে হোটেল কর্মীরা থাকবেন তাদের জন্য হেল্প লাইন চালু করেছে অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় স্যাটেলাইট ইমেজ দেখে একদিকে যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে পর্যটনের মান বাড়াতে উদ্যোগী হয়েছে সরকার তাতে যেমন কর্মসংস্থান বাড়বে পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটকরা তারা এখানে এসে বিনোদনমুখী হতে পারবেন পাশাপাশি সরকারি ও বেসরকারি যেসব পর্যটন শিল্পে আছে সেগুলো আরো উন্নত হলে বহু কর্মসংস্থানের সুযোগ আসবে সেই দিকে রাজ্য সরকারের উদ্যোগ নিয়েছে সরকারি উদ্যোগ ও নতুন বিনিয়োগ বাস্তবায়িত হলে সীমান্ত শহর টাকি পর্যটনের নতুন দিগন্ত খুলতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন