• Tue. Aug 4th, 2026

উত্তর বাঁকুড়ার পর দক্ষিণ বাঁকুড়ার রায়পুরেও আশা কর্মীদের ক্ষোভ!অপমানের প্রতিবাদে উত্তাল সভা

আজ রায়পুর ব্লক এলাকার আশা কর্মীরা, তার প্রতিবাদে কালো ব্যাচ পরে রায়পুর বিডিও কাছে আসেন এবং তারা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ।আশা কর্মীরা আরো বলেন কাজ করতে গিয়ে আমরা কারো অপমান সহ্য করব না প্রয়োজনে আপনি আমাদের এই কাজ থেকে অব্যাহতি দিন। বিডিও উদয়নারায়ণ দে বলেন এটা একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই কাজটি সম্পন্ন করার দায়িত্ব আমাদের সকলের আপনাদের কাছে আমার মানবিক আবেদন আমাদের ব্লকে আপনারা এ পর্যন্ত ৮০ শতাংশ কাজ করে ফেলেছেন আর মাত্র ২০ শতাংশ কাজ রয়েছে এটি সময়ের মধ্যে করে দেন তা না হলে আপনাদের এলাকার বা আপনার পাশের বাড়ির অসহায় মানুষটি হয়তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের যে সুবিধা তা থেকে বঞ্চিত থাকবেন। আপনারা এ পর্যন্ত খুব ভালো কাজ করেছেন তাই আমারা ভরসা ও বিশ্বাস বাকি কাজটুকু আপনারা সময়ের মধ্যে সম্পন্ন করবেন। কাজ করতে গিয়ে কোথাও কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আমাকে বা নোডাল অফিসার কে তৎক্ষণাৎ জানানোর অনুরোধ করেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উপস্থিত আশা কর্মীদের আশ্বাস দেন। আজকে উপস্থিত হওয়া ব্লক এলাকার সমস্ত আশা কর্মীদের নিয়ে রায়পুর ব্লক কমিউনিটি হলে তিনি আলোচনায় বসে ছিলেন।
আশা কর্মী শিখা চক্রবর্তী অপর্ণা গাঙ্গুলী, পূর্ণিমা মুরমু চম্পা কারক, অসীমা গুঁই, শ্যামলী চ্যাটার্জী রা বলেন আমরা দায়িত্ব পাওয়ার পর কাজ করে চলেছি অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ শেষ করবো বলেও ভেবেছি কিন্তু গতকাল হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হলাম। কাজ করতে গিয়ে আমরা কারো কাছে অপমানিত হতে পারব না। ভুল থাকলে অবশ্যই বলবেন এবং তা সংশোধন করার চেষ্টা করব।এলাকার বাকি কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে আমাদের নজর থাকবে। আশা কর্মীদের এই কাজের দায়িত্বে থাকা রায়পুর ব্লক যুব কল্যাণ আধিকারিক তথা নোডাল অফিসার নির্ঝর প্রচন্ড বলেন আমাদের রাইপুর ব্লকের আশা কর্মীরা তাদের কাজের আশি শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন করে দিয়েছেন। দায়িত্বের সাথে কাজ করে চলেছেন। উত্তর বাঁকুড়ার ঘটনার আকস্মিকতায় তারা আজ প্রতিবাদ জানাচ্ছেন ঠিকই তবে আমাদের কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমস্ত কাজ সম্পন্ন করে দেবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস।। এখানে উল্লেখ্য আলোচনা সভা শেষে আশা কর্মীরা উপস্থিত আধিকারিকদের নিয়ে তাদের হারিয়ে যাওয়া আশাকর্মী সাথী রিম্পা মন্ডল এর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন