• Wed. Jul 29th, 2026

টুলু মন্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মন্ডলের বাড়িতে গভীর রাতে পুলিশি চিরুনি তল্লাশি। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে, তদন্তে নতুন মোড়

মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান চালিয়ে বুধবার সকাল গড়িয়ে ও অব্যাহত। ঘটনাস্থল এ আনা হয়েছে আনুমানিক পাঁচটি টাকা গোনার মেশিন এবং বড় আকারের দুটি ট্রাংক,যা ঘিরে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকা সূত্রের খবর মিনার মন্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং টুল ু মন্ডলের একাধিক ক্রাসারের সঙ্গে যুক্ত। উক্ত ঘটনাস্থলে পুলিশি তল্লাশি চালিয়ে টুলু মন্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মন্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়ার টাকার পরিমাণ এতই বেশি যে তারা গণনা করার জন্য একাধিক টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকা বাজেয়াপ্ত করতে আনা হয়েছে দুটো বড় বড় লোহার ট্রাংক। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পদস্থ আধিকারিকরা এবং উক্ত স্থানে মোড়ে ফেলা হয়েছে পুলিশী বাহিনী দিয়ে। এখনো পুলিশের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন