আবারও “দক্ষিণ ২৪পরগনা জেলার বড়ো সাফল্য মোট ৫জোড়া সোনা জয় জাতীয়দলে,
গার্ডেনরিচে খিদিরপুরে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনী ইনডোরে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের ওপেন ন্যাশানাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ ২০২৬, দেবব্রত ক্যারাটে একাডেমির কৃতি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মোট ৫জোড়া সোনার পদক জয়লাভ করে, দুটো বিভাগে কাতা ও কুমিতে বিভাগে সর্বমোট১৮ পদক জয়লাভ করে ন্যাশানালে,বিভিন্ন বিভাগে দুটো করে ইভেন্ট অংশগ্রহন করে ৯জন ছাত্র ছাত্রী, ১২টি সোনা, ৩টে রুপো ও ৩টে ব্রোজ্ঞ এই মোট ১৮টি পদক সহ ট্রফি সাফল্যের সাথে অর্জন করে।
ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কর্নাটক, বিহার, আসাম, ওড়িশা,সহ পশ্চিমবঙ্গের ১৩টি জেলা থেকে সবমিলিয়ে ৩৯৭জন ক্যারাটেকা অংশগ্রহণ করে, দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয়নগর ব্লকের দক্ষিণ বারাশতের দেবব্রত ক্যারাটে একাডেমির কর্নধার ও চিফ টেকনিক্যাল ডাইরেক্টর এবং বর্তমানে স্পোর্টস ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার রাজ্য ও জেলা কমিটির বিশেষ দায়িত্বে এবং জাতীয়দলেরব অন্যতম কোচ কিউশী দেবব্রত হালদার জানান তার লক্ষ্য আগামীতে এশিয়াডে খেলতে পারে তারই প্রস্তুতিচলছে, তামান্না ও এষার অনুপ্ররণায় আরো ৭জন ছাত্র ছাত্রী ন্যাশানালে খুব ভালো রেজাল্ট করেছে, আগামীতে আরো ভালো পারফরম্যান্স করতে পারবে সেদিকে মনোযোগ সহকারে আত্মবিশ্বাসের সাথে ক্যারাটে ট্রেনিং করার পারমর্শ দিয়েছেন।

