এই দেবমন্দিরে বিরাজ করেন জাগ্রত দেবী ” যুগের কালী”।
ভক্তি ও বিশ্বাসের আধার।
ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে বহু দুরারোগ্য , ব্যাধি সেরে ওঠে বলে জনশ্রুতি আছে।
বহু যুগ যুগ ধরে শতাব্দী প্রাচীন এলাকার মানুষের আবেগ ও উচ্ছ্বাস জড়িয়ে আছে । দীপান্বিতা শ্যামাপুজোর সময় মন্দিরে বিশেষ উৎসব ও বাৎসরিক নিষ্ঠাভরে জাঁকজমকপূর্ণ ভাবে দেবীর পুজো ও প্রসাদ বিতরণ করা হয়।

