• Fri. Aug 28th, 2026

বাবা মৃত্যুঞ্জয়ের মাথায় জল ঢালা উপলক্ষে বেরুগ্রাম ভারতীয় জনতা পার্টির তরফে আয়োজন করা হলো এক বিশাল জলছত্রের। ধর্মীয় ভাবাবেগ ও মানবসেবার এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খণ্ডঘোষ বিধানসভার ৪ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সমীর মণ্ডলের উপস্থিতিতে এবং বেরুগ্রাম বিজেপির সকল কার্যকর্তার সম্মিলিত প্রচেষ্টায় এই জলছত্রের আয়োজন করা হয়।

বাবা মৃত্যুঞ্জয়ের মাথায় জল ঢালতে আসা ভক্ত ও পথচলতি সাধারণ মানুষের জন্য জলছত্রের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য বিশেষভাবে উপকারী হয়ে ওঠে।

সমীর মণ্ডল মহাশয় এবং বেরুগ্রাম বিজেপির সকল কার্যকর্তার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয় এই মানবিক ও ধর্মীয় উদ্যোগ। তাঁদের এই আয়োজনে একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগের প্রকাশ ঘটেছে, তেমনই অন্যদিকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও উঠে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন