সরকারি জমি দখল আর নয় গাজোলের আধিকারিকদের নিয়ে অভিযানে চিন্ময় দেব বর্মন।
সরকারি জায়গা ছাড়ুন!” মাঠে নেমেই কড়া হুঁশিয়ারি গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের ।
মালদার গাজোলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সরকারি জায়গা জবর দখল মুক্ত করতে বিভিন্ন স্থান পরির্দশন করলেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। বুধবার তাঁর সঙ্গে ছিলেন গাজোলের বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও মির সোহেল শেখাবত, ভূমি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল ,গাজোল থানার পুলিশ সহ অন্যরা। এদিন তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে, গাজোল বিধানসভায় বাবুপুর, পাণ্ডুয়া, রানিপুর স্বাস্থ্য কেন্দ্রে বিঘার উপর বিঘা জমি পড়ে রয়েছে। সেগুলি বেদখল করে নিচ্ছে। সরকারের এত জমি গুলি দখল মুক্ত করার জন্য এবার বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করছিলেন খোদ স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন। শুধু তাই নয়, কোথাও বাউন্ডারি ওয়াল করে পুরো জায়গা ঘেরার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি । এরপর আজকে সকলে মিলে পরির্দশন করেন । বিশেষ করে রানিপুর এবং বাবুপুর স্বাস্থ্যকেন্দ্র গুলিতে অতীতে কিছু বেডের ব্যবস্থা চালু ছিল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়া হত বলে দাবি। মানুষের অন্যতম ভরসা ছিল ওই স্বাস্থ্যকেন্দ্রে । আগামী দিনে সেখানে বিভিন্ন প্রকল্প হতে পারে বলে জানা গিয়েছে ।

