আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর এর স্টেশন এলাকায় প্রায় কয়েক শত হিজড়া ভারতের মাটি থেকেই বাংলাদেশের বৃহান্নালাদের বিতাড়িত করার ডাক দিয়েছে। তাদের দাবি বিগত সরকারের আমলে বহু হিজড়া ভারতের সীমান্ত টপকে ডালাল মারফৎ টাকা পয়সার বিনিময়ে বাংলাদেশ থেকে এই দেশে এসেছিল। এবং ওদের আগমন এর পর বহু ভারতের হিজড়াদের অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। এবং বহু বার এদের কে বিতাড়িত করতে বলা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাতে কর্ণপাত করেনি। এবং বাংলাদেশ থেকে আগত বহু হিজড়া পুরুষ মেয়ে সেজে রাস্তায় জোর পূর্বক টাকা আদায় করছেন। সেই সঙ্গে বহু যায়গায় চুরি, ছিনতাই এবং বহু যায়গায় বাচ্ছা অপহরণ করেছে। এদের জ্বালায় পথে বসতে চলেছে ভারতের বৃহত্তম বৃহন্নালারা অথাৎ হিজড়াদের দল। একদিকে কালী ও মহম্মদির ভারতের হিজড়াদের দল। অন্যদিকে বাংলাদেশ থেকে আগত মুন্নিদের দল ঝামেলা জড়িয়ে পড়ছে। ভারতের বৃহন্নালারাদের দাবি অবিলম্বে বাংলাদেশ থেকে আগত সব হিজড়াদের কে ভারত থেকে বের করে দিতে হবে। এবং তাদের কে অবৈধ ঘোষণা করতে হবে। তাদের সব সুযোগ সুবিধা বাতিল করতে হবে। যদি না সরকার করে, তাহলে আগামী দিনে বৃহত্তর স্বার্থে গন আন্দোলন শুরু হবে।।

